প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১১:৩২ এ.এম
সান্তাহারে পুলিশের বিশেষ অভিযানে দুই নারী গ্রেফতার

শিমুল হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশনের অংশ হিসেবে অসামাজিক কারবারের অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ। সান্তাহার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের হাটখোলা এলাকার বাসিন্দা লাইলী ও ঝুলিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অসামাজিক কার্যকলাপ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, “সান্তাহারকে একটি পরিচ্ছন্ন ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। মাদক, জুয়া, যৌন কারবারসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে এবং অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল