আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে পুলিশ স্ট্রেশন চত্বরে এক অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। এঘটনায় রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইন মামলা দায়ের হয়েছে।
জানাযায়,সান্তাহার রেলওয়ে জংশন স্ট্রেশনে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ পিচ নেশা জাতীয় ইনজেকশন সহ বগুড়া সদরের গোদারপাড়া উত্তরপাড়ার মৃত আজাহার আলীর ছেলে শিমুল হোসেন (২৮)কে গ্রেপ্তার করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি দুলাল হোসেন জানান,এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত যুবক মাদক বিক্রেতা শিমুল হোসেনকে আদালতে প্রেরন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল