প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৩, ১:৪৫ পি.এম
সান্তাহারে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর সভাপতিত্বে এবং সাধারন অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি
আবু রেজা খান, যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম
সুমন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান পিন্টু, বীরমুক্তিযোদ্ধা আজমল হোসেন, আওয়ামীলীগ নেতা রাসেদুল ইসলাম রাজা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক মনোয়ার জাহিদ
রোকন, ছাত্রলীগনেতা মারুফ হাসান রবিন প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর খুনিচক্র ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এএইচএম কামারুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে হত্যা করে।
শফির উদ্দীন
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল