প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২৫, ৯:৪৩ এ.এম
সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত শ্রমিক পরিবারের মাঝে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টায় জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে মৃত সদস্য সিএনজি চালক জুয়েল হোসেনের স্ত্রী ও নাজমুলের স্ত্রীর হাতে মৃত্যু ফান্ডের নগদ অর্থ প্রদান করেন জেলা অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও শ্রমিক নেতা আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন অটো টেম্পু ও সিএনজি শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান, ক্যাশিয়ার ফরহাদ হোসেন, সংগঠনের সদস্য ওহিদুল ইসলাম, আক্তারুজ্জামান বাবু, হাসান, শাহিন, মিথুন প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল