প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৩, ২:০১ পি.এম
সান্তাহারে জন্মাষ্টমী উদযাপনে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা

সভাপতি সুভাষ চন্দ্র ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন স্থানিয় কাউন্সিলর আলাউদ্দিন, কমিটির উপদেষ্টা বিকাশ চন্দ্র প্রামাণিক, সদস্য সুমন কুমার প্রামানিক, দীপ দেবনাথ, অঘর্য সাহা, উৎস ঘোষ, চয়ন মহন্ত ও অশোক কুমার ঘোষ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, অবতার হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ প্রেম, সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ব্রত নিয়ে পৃথিবীতে আবির্ভূত হন। ব্রতী হন অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় ভালো মানুষের অধিকার প্রতিষ্ঠায়। দুষ্টের দমন করতে একইভাবে যুগে যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন, সত্য ও সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা করেন-
এটাই সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল