প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৩, ১০:৪০ এ.এম
সান্তাহারে এক ছিনতাইকারী আটক
শিমুল হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃবগুড়ার সান্তাহারে ২৩ জুলাই রবিবার রেলওয়ে পুলিশ কর্তৃক এক মোবাইল ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আসামি মোঃ রবিউল ইসলাম(২০), নওগাঁ জেলার রাণীনগর উপজেলার পারইল গ্রামের মোঃ সাইজার রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায় ২৩/০৭/২০২৩ তারিখ রাত্রি ১২:৩০ ঘটিকার সময় সান্তাহার রেলস্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীর হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার সময় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ মোঃ রবিউল ইসলাম(২০) আটক করেন। সান্তাহার রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোঃ মোক্তার হোসেন নিশ্চিত করে জানান আসামির নামে মামলা রুজু করে তাকে জেলা হেফাজতে পাঠানো হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল