প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৫, ৩:৩০ পি.এম
সান্তাহারে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়িতে হামলার ঘটনা

আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সান্তাহারে পূর্ব শত্রুতার জের ধরে সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসারের বসত বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাঙচুর করে ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে। উক্ত ঘটনায় আদমদিঘী থানায় প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানাগাছে। অভিযোগে জানাযায় বুধবার দুপুরে সান্তাহার পৌর এলাকার সাতাহার মহল্লায় পূর্ব শত্রু তার জের ধরে পলাশ, বাবু সাহা,শিহাব,শাহীন, ফুলবরসহ ৭-৮ জন সংঘবদ্ধ হয়ে হাতে চাপাতি, দা,হাসুয়া, লোহার রোড,লাঠি সোঁটা নিয়ে প্রতিপক্ষ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অয়েরন্ট অফিসার আব্দুস সালামের বসত বাড়িতে বেআইনি ভাবে প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করেছে। এতে প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে। এব্যাপারে আদমদিঘী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আদমদিঘী থানার ওসি মোঃ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল