মিহির কুমার সরকার,আদমদীঘি (বগুড়া)ঃ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা হত্যার শিকার নুরানী ইসলামিয়া একাডেমি মাদ্রাসার নার্সারি ক্লাসের শিক্ষার্থী রাকিকা আক্তার রাকা মনির পরিবারের খোঁজ খবর ও নগদ টাকা প্রদান করেন সান্তাহার পৌর বিএনপির পক্ষে থেকে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। ২৩ জুন, মঙ্গলবার, বেলা ১১ টায় পৌর বিএনপির নের্তৃবৃন্দরা রাকা মনির পরিবারের নিকট গিয়ে সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সহ- সভাপতি নুরুল বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল,পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন চুট্টু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, ফেরদৌস মাহমুদ, দপ্তর সম্পাদক (দায়িত্ব প্রাপ্ত) জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোয়েল, মানিক হোসেন, রিপন হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল