সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হামিদুর রহমান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সাঘাটা থানা-পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হামিদুর রহমান উপজেলার যোগীপাড়া গ্রামের মো. আবু হানিফার ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সাঘাটা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার এজাহারনামীয় আসামি হামিদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-১২ এবং তারিখ ১৫ আগস্ট ২০২৬।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সাঘাটা থানা-পুলিশ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল