সাঘাটা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বিশ্বকাপ ফুটবলের খেলা দেখতে স্বামী বাড়ির বাইরে থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ জানান, খেলা দেখতে তার স্বামী রাতে বাড়ির বাইরে যান। এই সুযোগে আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে সরাসরি ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, “ঘটনার সত্যতা যাচাইয়ে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলে বিষয়টির সত্যতা পেয়েছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর আলম বলেন, “এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে, দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল