মুহাম্মাদ আবু মুসাঃ সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজনে মিডিয়া কাপ টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়েছে। শুক্রবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তফা মোঘল এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাশ, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশীদ সাইন, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, আবুল কালাম আজাদ, তোফাজ্জল হোসেন, প্রতিক ওমর, ফেরদৌসুর রহমান, মাহফুজ মন্ডল, টিএম মামুন, এসএম সিরাজ, রাজিকুল ইসলাম রাফু ছাড়াও পদ্মা একাদশ, মেঘনা একাদশ, যমুনা একাদশ ও করতোয়া একাদশ এর অধিনায়কসহ অনেকে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল