প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:৩২ পি.এম
সাংবাদিক আবু মুসা’র চিকিৎসার খোঁজ-খবর নিলেন বিএনপি নেতা রতন

বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি, বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর সাধারণ সম্পাদক (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী) মুহাম্মাদ আবু মুসা হার্ট জনিত রোগে অসুস্থ হওয়ায় শুক্রবার সন্ধ্যায় তাকে দেখতে যান জাতীয়তাবাদী প্রযুক্তিরদল কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি, গাবতলী উপজেলা বিএনপির সদস্য ও ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির নির্বাহী সদস্য শহিদুল ইসলাম রতন। তিনি স্বশরীরে তাকে দেখতে গিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান এবং চিকিৎসাসহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এছাড়া সব সময় তার পাশে থাকার আশ্বাস দেন।
উল্লেখ্য,
সাংবাদিক আবু মুসার হার্টের আটটি ব্লক ধরা পড়েছে। জরুরী ভিত্তিতে বাইপাস বা ওপেন হার্ট সার্জারী করতে হবে। এ জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ ফারুক আহম্মেদ এর অধীনে চিকিৎসাধীন থেকে অপারেশনের ফিটনেস এর জন্য পরীক্ষা-নিরীক্ষা চলছে। কিছুদিনের মধ্যেই তার এই সার্জারী করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল