প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৩, ৪:০১ পি.এম
সরকারের উন্নয়ন তুলে ধরে গাবতলীর তরনীরহাটে ভিপি সাহীননের গণসংযোগ
মুহাম্মাদ আবু মুসাঃআওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ১০ সেপ্টেম্বর মঙ্গলবার গাবতলীর তরনীরহাটসহ বিভিন্ন এলাকায় স্বশরীরে গিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে গণসংযোগ করেছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বগুড়া -৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নৌকা মার্কার এমপি মনোনয়ন প্রত্যাশী ভিপি সাজেদুর রহমান সাহীন। এছাড়া বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিপনের সভাপতিত্বে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম ভুলন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভারপ্রাপ্ত জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক এ আর বাপ্পি, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, বালিয়াদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম মাস্টার, আওয়ামী লীগ নেতা আবির হোসেন ফাইন, খলিলুর রহমান খলিল, আইনুল হক বিদ্যুৎ, সোনা উল্লাহ, গাবতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি কাউন্সিলর হযরত আলী হিরন পাইকার, গাবতলী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহন মিযা, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ওদু, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদসহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল