সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে পুরাতন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষে রোববার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় সাহারপুকুর বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেন হেলালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেশকাতুর রহমান মেশকাত এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়াা জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি বক্তৃতায় বলেছেন, শহীদ রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বিএনপিকে সৃষ্ঠি করেছেন। দলটিকে ধ্বংস করার জন্য বহু বার চেষ্টা করা হয়েছে। এ দেশের মানুষ দলটিকে রক্ষা করেছে। ৫ আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলেও দলটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সঙ্গে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহব্বান জানান। তিনি তার বক্তৃতায় আরো বলেন, বিএনপি মাটি ও মানুষের দল বিএনপি ক্ষমতায় থাকাকালীন বগুড়া সহ দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সকলকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সকল নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। এসময়
উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি এ্যাড.হামিদুল হক চৌধুরী হিরু। বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন, সাংগঠনিক সম্পাদক সহিদ-উন- নবী সালাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান টিকন, নেসকো জাতীয়তাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রায়হান আলী দেওয়ান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম স্বপন,সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সবুর খন্দকার রাকিব, যুবদল নেতা আশরাফুল আলম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাঈম কবিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রাজ্জাক, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ওয়ালিউল ইসলাম পুটু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনেরনেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল