প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৪, ২:০৬ পি.এম
শেরপুরে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

আবু রায়হান রানা শেরপুর বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রানি সম্পদ অফিস চত্বরে এর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রেহেনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি
ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, থানার এসআই শাহাদত হোসেন। শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রদর্শনী উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল