আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই শ্লোগানে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে রবিবার (১০ মার্চ) সকাল ৯টায় উপজেলা চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী।
ছবি ক্যাপসন: জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষ্যে গতকাল শেরপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল