প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৩:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২৬, ৩:০৭ পি.এম
শুক্রবার বাদ জুম্মা জানাজা বগুড়ায় সাবেক কাউন্সিলর রাজু পাইকাড়ের পিতার ইন্তেকাল

মুহাম্মদ আবু মুসাঃ বগুড়া জেলা বিএনপির সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক, শহরের ১৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় এর পিতা সরকারী আজিজুল হক কলেজের সাবেক কর্মচারী আলহাজ্ব জবেদ আলী পাইকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া টিলা মসজিদ সংলগ্ন এলাকায় নিজ বাসভবনে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে, ২ মেয়ে, নাতী, নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ফুলবাড়ি টিলা মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল