স্টাফ রিপোর্টার: বগুড়া সোনাতলা দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ শিহিপুর এলাকার মৃত কে এম হাসেন আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম (লিলটু) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২ এপ্রিল মঙ্গলবার সন্ধা ০৬ ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেলে হাসপাতলে মারা যান। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলাম দীর্ঘ দিন ধরে এ্যাজমা সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের নামাজের জানাজা আগামিকাল ৩ এপ্রিল বুধবার সকাল ১০ টায় সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হবে।
মরহুম বীর মুক্তিযোদ্ধা কে এম আকতারুল ইসলামের পরিচিতি নম্বর ০১০০০০৬৬২, ক্রমিক নং৪৮৩, বেসামরিক গেজেট (২২৫৮)।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল