স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতাররা হলেন—শিবগঞ্জের গড় মহাস্থান শালবাগান এলাকার মো. আনিছুর রহমানের ছেলে মো. রিংকু (৩০), গাবতলীর নাংলো পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. দুলু মিয়া (৪৮), বগুড়া সদরের দশটিকা এলাকার মো. আসলামের ছেলে মো. মামুন (৩০), নাটোরের সিংড়া উপজেলার রাম আনন্দ, খাজুরিয়া এলাকার মো. শরিফুলের ছেলে মো. রাশেদুল (২৫) এবং শিবগঞ্জের বেলগড়িয়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল গফুর (৬৫)।
ডিএনসি, বগুড়ার ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গ্রেফতার পাঁচজনের কাছ থেকে মোট ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজনকেই এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি বগুড়ার পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল