
প্রেস বিজ্ঞপ্তিঃ বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও বগুড়া-৭ এলাকায় বেগম খালেদা জিয়া এর নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আপনারা মানুষ গড়ার কারিগর ও এদেশের ভবিষ্যৎ। আপনারাই পারেন দেশটাকে এগিয়ে নিতে। এমনকি আপনাদের হাতে দেশ নিরাপদ। বিএনপি সবসময় শিক্ষক সমাজকে গুরুত্ব দিয়ে আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও বিএনপি আপনাদের পাশে থেকে সকল উন্নয়নমূলক কাজ করবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, শিক্ষার ভবিষ্যৎ কে রক্ষায় এবং শিক্ষার মান উন্নয়নে প্রয়োজন বিএনপি সরকার। এজন্য আগামীদিনে আপনারা বেগম খালেদা জিয়া কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।
২২শে নভেম্বর-২৫ শনিবার বগুড়ার শাজাহানপুর চুপিনগরের শাহনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে
দেশমাতা বেগম খালেদা জিয়ার বগুড়া-৭ নির্বাচনী এলাকায় শিক্ষক সমাবেশে এক বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
শাহনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব ফজলুর বারী'র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য এমরান হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম শফিক, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বিএনপি নেতা শফিকুল ইসলাম রফিকুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, শাজাহানপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আব্দুল রাজ্জাক, আবু নাছের, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, মেহেদুল ইসলাম, যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পী, শহিদুল ইসলাম খোকন, মিল্টন হোসাইন, রঞ্জু মিয়া, জাহিদুল ইসলাম গিট্টু, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল