
অনলাইন ডেস্ক: ৩০ জুন সোমবার রাজধানীর রমনা পার্কে একটি রেস্টুরেন্টে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির (বগুড়া-জয়পুরহাট) ২০২৫-২৭ মেয়াদে কার্যকরী পরিষদের নব-গঠিত কমিটির বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক শহিদ মঞ্জুর জনি ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় কার্যকরী সদস্য নির্বাচিত। নবগঠিত কমিটির পক্ষ থেকে ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির বগুড়ার সকল শ্রেণীর সকল পেশার সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ আলমগীর পাভেল। সাধারণ সম্পাদক হয়েছেন মোশারফ হোসেন চৌধুরীর।
সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু, মোস্তাইন বিল্লাহ, ড. একেএম আহসান হাবিব রুবেল, আ ফ ম জিন্নাতুল ইসলাম তপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হোসেন রবি, শফিকুল ইসলাম শফিক, শামীম হোসেন, সদস্য ইঞ্জিনের আইনুল হক জেমস, রফিকুল ইসলাম, এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক ইন্তেজার রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল