প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ৯:২১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:১৫ পি.এম
রোগীর মন চাঙ্গা করতে ফুল নিয়ে দেখতে এলেন মানবিক ডাঃ সিহাব
বগুড়া জেলা প্রতিনিধঃ রোগীর মন চাঙ্গা করতে সোমবার বিকেলে কয়েকটি লাল গোলাপ ফুল নিয়ে সাংবাদিক মুহাম্মাদ আবু মুসাকে বগুড়া শহরের বাসায় দেখতে এসে ছিলেন মানবিক ডাক্তার হিসেবে পরিচিত সিহাব মিয়া। তার সঙ্গে ছিলেন তার হাসপাতালে কর্মরত হেলাল উদ্দিন। রোগী আবু মুসার সঙ্গে পূর্বে কোনো পরিচিত ছিল না। তিনি ফেসবুকের মাধ্যমে সাংবাদিক আবু মুসার অসুস্থতার খবর যেনে ঠিকানা সংগ্রহ করে সরাসরি বাসার গেটে এসে পৌঁছে বলেন মুসা ভাই আছে ? এরপর বাসায় প্রবেশ করে তার পরিচয় দিয়ে আবু মুসার চিকিৎসার খোঁজখবর নেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। তিনি বগুড়ার কাহালু উপজেলা হেলথ কমপ্লেক্স উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি বগুড়া ইসলামী
হাসপাতালেও কাজ করেন। তার বাড়ি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কুন্দুগ্রাম এলাকায়। এছাড়া তিনি (সিহাব) জুলাই আন্দোলনে আহত রিক্সা চালকসহ বিভিন্ন পেশার শ্রমিক, সাংবাদিক, সাধারণ মানুষসহ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন বলে জানা গেছে। অসুস্থ সাংবাদিক আবু মুসাকে দেখতে এসে বলেন, আপনিও একজন মানবিক মানুষ। ফেসবুকে আপনার অসুস্থতার খবর জেনে আপনার বাসায় দেখতে এসেছি। কোন পরিচয় না থাকলেও এখন থেকে পরিচয় হয়ে গেল। যে কোনো সময় সেবা দেয়ার জন্য প্রস্তুত আছেন বলে তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য,
তিনি ওমরা হজ্ব পালন করতে গেলে গত ২০ ডিসেম্বর/২৫ রাতে সৌদি আরবের মদিনায় সাংবাদিক আবু মুসা (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী) হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হয়। তিনি দেশে এসে ২৫ ডিসেম্বর/২৫ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কাডিওলজি বিভাগে ভর্তি হন। বর্তমানে ডাক্তারের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছে। তিনি (মুসা) বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া'র সদস্য, গাবতলী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ''নাগরিকদের জন্য আমরা'' এর সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল