প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৩, ৪:৪১ পি.এম
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের পূর্ণমিলনী অনুষ্ঠান

ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্ত এসআই আব্দুস শুকুর আলীর সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারি কমানন্ডড্যন্ট ওসমান গুনি মন্ডল, শাহ জামাল আলী শেখ, আব্দুস সাত্তার, আবু হেনা শাহ আলম, অবসরপ্রাপ্ত সিপাহী আনিছুর রহমান ও পরিদর্শক নূর-এ নবী প্রমূখ। অবসরে যাওয়া শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সভায় চাকরি জীবনের স্মৃতিচারণ এবং আগামী দিনে বিশাল পরিসরে পূর্ণমিলনী করার আলোচনা করা হয়। আলোচনা শেষে প্রয়াত সহকর্মীদের আত্মার মাফফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। উল্লেখ্য, ২০২০ সাল থেকে অবসরপ্রাপ্তদের এই মিলন মেলার আয়োজন শুরু হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল