প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৮, ২০২৪, ১:০৮ পি.এম
রেলওয়ে থানা পুলিশ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন

শিমুল হাসান,, (আদমদিঘী) প্রতিনিধিঃ সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে কাটা পড়ে আনুমানি (৪৫) বছর বয়সের এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায় শনিবার ভোরে আত্রাই রেল স্টেশনের পাশে রেল ব্রিজ পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড় গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়। সংবাদ পেয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার সিআইডি পুলিশের সহযোগিতায় ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে তার পরিচয় সনাক্তের চেষ্টাকরে ও পরিচয় না মিলায় ময়নাতদন্ত শেষে সান্তাহার রেলওয়ে পুলিশ তার লাশ জুমান গোরস্থানে দাফন করেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মো: হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল