স্টাফ রিপোটার: দৈনন্দিন সংবাদ পরিবেশনায় নিষ্ঠা ও পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত, রূপসী বাংলা টিভির গাবতলী (বগুড়া) উপজেলা প্রতিনিধি জহির রায়হানের আজ শুভ জন্মদিন। জীবনের নতুন আরও একটি বছরে পদার্পণ করায় রূপসী বাংলা টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বার্তা বিভাগ এবং সকল কর্মকর্তা-কর্মচারী তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, উজ্জ্বল ভবিষ্যৎ এবং সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে জহির রায়হান রূপসী বাংলা টিভি পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। আগামী দিনেও সত্যের সন্ধানে অবিকল ও আপসহীন থেকে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল