মুহাম্মাদ আবু মুসাঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর জোন কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী (৯, ১০ ও ১১ নভেম্বর/২৬) মুনাফা বৃদ্ধি ও খেলাপি ঋণ আদায়ের বিশেষ অভিযান সোমবার ৯ নভেম্বর/২৬ রংপুর কর্পোরেট শাখায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাকাব রংপুর কর্পোরেট শাখার ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ অভিযানের উদ্বোধন করেন রাকাব রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) আলহাজ¦ মাহমুদুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা এম. মুজতবা মাহফুজুল হক খান এবং রংপুর জোনাল কার্যালয়ের ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা মোঃ লিমন হাবিব ও আবু রুহেল মোঃ ওয়ায়েস আলকরনীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে খেলাপি ঋণ আদায়, মুনাফা বৃদ্ধি, শ্রেণিকৃত ঋণের পরিমাণ হ্রাস এবং ব্যাংকের সার্বিক আর্থিক ভিত্তি সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল