প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ২:২৪ পি.এম
মোহনপুরে সড়ক দূর্ঘটনায় আদমদীঘির প্রধান শিক্ষক জামায়াত নেতা নিহত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ রাজশাহি শিক্ষাবোর্ড থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে বগুড়ার আদমদীঘি সদরের গোড়গ্রাম জি.এম আইডিয়াল মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত নেতা আব্দুর রহিম (৫২) সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। ১৭ নভেম্বর রবিবার দুপুর ২টায় নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত প্রধান শিক্ষক আদমদীঘি উপজেলা সদরের গোড়গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।
জানাযায়, তিনি রোববার বেলা ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ডের কাজ শেষে মোটরসাইকেল যোগে তার নিজ বাড়ি আদমদীঘিতে ফেরার পথে নওগাঁ-রাজশাহী সড়কের মোহনপুর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে নিহত হয়। তিনি আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য বলে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির হাফেজ আতোয়ার হোসেন জানন। নিহত প্রধান শিক্ষক আব্দুর রহিমের স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল