আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়ন আদমদীঘি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি এবং ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্ঠা কমিটি অনুমোদন দেয়া হয়েছে। বগুড়া মোটর শ্রমিক ইউনিয়ের ভারপ্রাপ্ত সভাপতি আসলাম হোসেন এবং সাধারন সম্পাদক শাসসুজ্জামান (গত ২৭ জুলাই) স্বাক্ষরিত এক পত্রে এই কমিটি অনুমোদন দেয়া হয়। পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি পদে মাসুদ আহম্মেদ চৌধুরী, কার্যকরী সভাপতি পদে বুলবুল আহম্মেদ এবং সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান দুলালকে মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ঠ কার্যকরী কমিটি অনুমোদন দেয়া হয়। এছাড়াও কামরুল হাসান মুধু,এমএফ সিদ্দিকী গুড্ডু এহসান ও মিজানুর রহমান তালুকদার জিকো সহ ৮ জনকে উপদেষ্ঠা হিসেবে অনুমোদন দেয়া হয়েছে। নব গঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার,সান্তাহার পৌর সভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ। শুভেচ্ছা বার্তায় নের্তৃবৃন্দরা আশা প্রকাশ করেন, নব গঠিত কমিটি শ্রমিকদের অধিকার,কল্যান ও সাংগঠিক কার্যক্রম বেগবান,গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল