স্টাফ রিপোর্টারঃ বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির নয়া কমিটি গঠন করা হয়েছে। মাহমুদ হাসান তৌফিককে আহ্বায়ক ও রোকনুদ্দৌলা রুবেলকে সদস্য সচিব করা হয়েছে ৩২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নয়া কমিটির অনুমোদন দেওয়া হয়। জেলা কমিটি সুত্রে জানা গেছে ঘোষিত কমিটিতে একজন আহ্বায়ক,একজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ১৪ জন যুগ্ম আহ্বায়ক, একজন সদস্য সচিব এবং ১৫ জন সদস্য রয়েছেন।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন,মোকামতলা উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যেই এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল