প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৩, ১২:২৭ পি.এম
মোকামতলায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

২৩ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১২ টায় এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদে জানা যায় বুড়িমারী থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে এক ব্যক্তি অস্ত্র বহন করছেন। তখন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোকামতলার একটি চাতালের সামনে রংপুর টু ঢাকাগামী মহাসড়কে পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর দিবাগত রাত সোয়া ১ টার দিকে রংপুর থেকে পিংকি পরিবহনের একটি বাস আসে। তখন বাসটি মহাসড়কের পাশে থামাতে নির্দেশ দেওয়া হয়। বাসটি তল্লাশি করার জন্য গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে দুই পায়ের উরুতে বিশেষ কৌশলে মোড়ানো দুইটি সচল বিদেশী আগ্নেয়াস্ত্র পিস্তল, চারটি লোহার তৈরি সচল ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উউদ্ধার করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল