প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৩, ২:৪০ পি.এম
মোকামতলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের দেউলিতে পুকুরের পানিতে ডুবে রুখিয়া আক্তার রুপা নামে ৩ বছরের এক শিশু মারা গেছে। রুপা উপজেলার দেউলী ইউনিয়নের বিহারপুর (আকন্দপাড়া) গ্রামের রাসেল আকন্দের মেয়ে।
গ্রামবাসীরা জানায়, ২ অক্টোবর সোমবার সকাল ৮টার সময় শিশু রুপা পরিবারের লোকজনের অগোচরে বাড়ির নিকটবর্তী একটা জলভরা পুকুরে পড়ে মারা যায়।
দেউলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহেদুল ইসলাম ওই শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল