প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৪, ২০২৬, ১২:৫৮ পি.এম
মিল্টনের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ

মৃুহাম্মাদ আবু মুসাঃ আগামী ১২ফেব্রুয়ারী/২৬ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোর্শেদ মিলটন এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। ২৪জানুয়ারি শনিবার বগুড়া গাবতলীর মহিষাবান ও নশিপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করেন বিশিষ্ট ব্যবসায়ী আশিকুর রহমান সুজন, মামুনুর রশিদ টুইংকেল, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান তালুকদার দিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে তারা মহিষাবানে বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দাদা কামাল উদ্দিন পন্ডিতের কবর জিয়ারত করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল