মুহাম্মাদ আবু মুসাঃ রংপুরের মিঠাপুকুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর জোনের উদ্যোগে বিশেষ ঋণ আদায় ক্যাম্প ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০নভেম্বর/২৬ রাকাব মিঠাপুকুর শাখা কার্যালয়ের হলরুমে এই সমাবেশের আয়োজন করা হয়। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আলহাজ¦ মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ পারভেজ। বিশেষ অতিথি ছিলেন রংপুর জোনাল নিরীক্ষা কর্মকর্তা এম মুজতবা মাহফুজুল হক খান। অন্যান্যদের মধ্যে ছিলেন রাকাব মিঠাপুকুর শাখার ব্যবস্থাপক মোঃ মির্জা রাফেউজ্জান, কর্মকর্তা মোনারুল ইসলাম, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা,মোঃ নাজির হোসেন প্রমুখ। সভায় বক্তারা ব্যাংকের গ্রাহকসেবার মান বৃদ্ধি, সহজ শর্তে কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ঋণ বিতরণ এবং ব্যাংকের বকেয়া ঋণ যথাসময়ে আদায়ের ওপর গুরুত্বারোপ করেন। গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে এবং কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ব্যাংক কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহনের আহব্বান জানান। উক্ত সমাবেশে মিঠাপুকুর শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ব্যাংকের নিয়মিত ও ভালো গ্রাহকদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল