প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৪:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:৪৮ পি.এম
মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক এমপি মরহুম সাইদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ ২৪শে সেপ্টেম্বর-২৬ বৃহস্পতিবার বাদ যোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার ছোট ভাই ও বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা এবং সাবেক এমপি মেজর (অবসরপ্রাপ্ত) সাঈদ ইস্কান্দার এর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, আজমল হোসেন বাবু, জিন্নাতুল ইসলাম, আতাউর রহমান, পুটু মিয়া, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, কাহালু উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনছান আলী খান, যুবদল নেতা আব্দুল গনি, শাফিকুর রহমান জনি, মিল্টন হোসাইন, হোসেন আলী, মোকারম হোসেন ঝিনু, আরিফুল হোসেন, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুছ, মাহফুজুর রহমানসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল