প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৪, ২:৩৬ পি.এম
মহাস্থান প্রেসক্লাবের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের পক্ষ থেকে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। মহাস্থান প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু'র সভাপতিত্বে শনিবার দুপুর ৩টায় মহাস্থান প্রেসক্লাব মিলনায়তনে এলাকার অর্ধশতাধিক অসহায় দুঃস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময় সভাপতি আনিছুর রহমান মিটু বলেন, ঈদ মানে আনন্দ। ধনী-গরীব সবাই মিলে ঈদ করবে এটাই ইসলামের আর্দশ। তাই ধনী গরীবের বৈষম্য ভেঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সবার মুখে হাসি ফোটাতে প্রতি বছরের ন্যায় এবারও আমরা ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সাজু, তাহেরা জামান লিপি, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল বারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, নির্বাহী সদস্য আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, শাকিকুল ইসলাম শাকিল প্রমূখ
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল