সুশান্ত মালাকার নিজস্ব প্রতিনিধঃ ১৬ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৬ ডিসেম্বর দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ মোঃ মাহমুদুন্নবীর সঞ্চালনায় এ
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ সাইফুল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ হাসান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা জামায়াতে আমির ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল