মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের সদস্য, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আজীবন সদস্য ও সাবেক সহ-সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা সদস্য, বগুড়ার সোনাতলা-সারিয়াকান্দি’র কৃতি সন্তান, ঢাকা মহানগর মিরপুর থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সহভাপতি, বিশিষ্ট শিল্পপতি একেএম লুৎফুল বারী মুকুল স্বপরিবারে প্রায় ২মাসের সফরে বিদেশ গমন করেছেন। ৩০৫ এয়ারলেন্সে বুধবার রাতে ঢাকাস্থ হজরত শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে মুকুল পরিবার দেশ ত্যাগ করেন। তিনি কানাডা, লন্ডনসহ কয়েকটি দেশে ব্যবসায়িক ও স্ত্রী’র চিকিৎসাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন কাজে সফর করবেন। আগামী জুলাই মাসের শেষের দিকে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। বিশিষ্ট শিল্পপতি একেএম লুৎফুল বারী মুকুল বগুড়া জেলার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার স্কুল শিক্ষক মৃত রওশন আলীর ছেলে। এলাকায় তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থপনা বিভাগে অনার্স এবং মাস্টার্স করেন। এরশাদ বিরোধী আন্দোলনেও তার ব্যাপক ভুমিকা ছিল। ছাত্র জীবন থেকে তিনি বিএনপির রাজনীতিতে জড়িত হন। যে কারনে তাকে বহুবার কারাগারে যেতে হয়েছে। গত সরকারের সময় তার বিরুদ্ধে ২০৪টি মামলা দেয়া হয়েছে। এমনকি আয়না ঘর পর্যন্ত যেতে হয়েছে বিএনপি নেতা একেএম লুৎফুল বারী মুকুলকে। তিনি রাজধানীর মিরপুর কল্যাণপুর এলাকায় বসবাস করলেও বগুড়ার মানুষের সাথে নিবির সম্পর্ক রয়েছে। তিনি ব্যবসার পাশাপাশি এলাকার উন্নয়ন মূলকসহ নানা ধরনের সমাজসেবা কাজে জড়িত রয়েছেন। তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী আফসানা পারভিন ও ছেলে রাগিব নুর হাসিন। উল্লেখ্য, বিএনপি নেতা একেএম লুৎফুল বারী মুকুল এর দুই কন্যা কানাডায় অধ্যায়নরত রয়েছে। বড় মেয়ে মাহিমা রাব্বী মহি কানাডায় পিএইচডি (ডাটা সাইন্স) করছে এবং ছোট মেয়ে নাফিসা ওহি মুগ্ধ গ্রাজুয়েশন শেষে কনভকেশন অনুষ্ঠানে যোগদান করবে। একেএম লুৎফুল বারী মুকুল সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল