মুহাম্মাদ আবু মুসাঃ ঢাকাস্থ বৃহত্তর বগুড়া যুব উন্নয়ন পরিষদের চেয়ারম্যান, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা কমিটির সদস্য, গাবতলীর জাতহলিদা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ঠ ব্যবসায়ী ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক এর শ^শুর জাহাঙ্গীর আলম হৃদ রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নিজ বাড়ি বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের খামারকান্দি গ্রামে ৩০এপ্রিল বুধবার রাত দেড়টা নাগাদ হৃদ রোগে আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই না ফেরার দেশে চলে যান।৩০ এপ্রিল বুধবার বাদ যোহর খামারকান্দি গ্রামে স্থানীয় স্কুল মাঠে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এতে শরিক হয়ে ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭২বছর। তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে,নাতী-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। এ দিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন মহল থেকে বিবৃতি দেয়া হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল