মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর বাগবাড়ী’র কৃতি সন্তান, জিয়া পরিবারের আস্থা ভাজন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব ৪দিনের সফরে বিদেশ গমন করেছেন। ইউএস বাংলা বিএস ২১৭ এয়ারলেন্সে ১৯এপ্রিল/২৫ শনিবার সকাল ৯টা ৫০মিনিটে ঢাকাস্থ শাহ জালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে দেশ ত্যাগ করেন। তিনি চিকিৎসার জন্য তার ছেলে আবরার রহমান তালুকদারসহ থ্যাইল্যান্ড এর রাজধানী ব্যাংকক যাবেন। আগামী ২২এপ্রিল/২৫ মঙ্গলবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। ইতিপূবেইও তিনি বহুবার বিভিন্ন দেশে গিয়েছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী জাহেদুর রহমান তালুকদার বিপ্লব বাগবাড়ী গ্রামের মৃত মোকলেছুর রহমান তালুকদারের ছেলে। তিনি গরীব অসহায় মানুষের পাশে দাড়ানো ছাড়াও এলাকার উন্নয়ন মূলকসহ নানা ধরনের সমাজসেবা কাজে জড়িত রয়েছেন। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল