প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ২:০৯ পি.এম
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আদমদীঘিতে সেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে সেচ্ছাশ্রমের মাধ্যমে কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদর ইউনিয়নের জিনইর গ্রামীন এই রাস্তা সংস্কার করা হয়। জানাযায়, আদমদীঘির জিনইর গ্রামে প্রবেশের মুখে কাঁচা রাস্তাটির অধিকাংশ স্থানে পাশের পুকুরে ধবসে পড়ে। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি জানার পর আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আব্দুল মহিত তালুকদারের নির্দেশে ও বিএনপি নেতা খন্দকার মেহেদী হাসানের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ওই রাস্তারটির মাটি কেটে সংস্কার করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আহসান ব্যবসায়ী আবু সাঈদ রাসু, জামিল হোসেন, হাবিব পল্টু মাস্টার, আব্দুল মতিন, আশরাফুল ইসলাম সোহাগ, মিলন সরদার প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল