মৃুহাম্মাদ আবু মুসাঃ ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন ও সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এর নেতৃত্বে বর্ণাঢ্য রেলি বের করা হয়। এর পূর্বে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে আলোচনা সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার হায়দার গামা'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন। জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন এবং পৌর বিএনপি যুগ্ন সম্পাদক হারুন আর রশিদ হারুন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন, যুগ্ম সম্পাদক মঞ্জুর মোর্শেদ সুরাইয়া জেরিন রনি, সাজেদুর রহমান সুজন, মিজানুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন, শাহাদত হোসেন খান সাগর, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান রঞ্জু, ধর্মীয় সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আবু আছাদ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রশিদ, সোনারায় ইউপির প্যানেল চেয়ারম্যান রাজা মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল হাসান রুহিন, মিনহাজুল ইসলাম মিনহাজ, মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরুসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল