নিজস্ব প্রতিবেদক: সোনাতলা-সারিয়াকান্দী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৬-বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। দিগদাইড় ইউনিয়নের শিহিপুর গ্রামবাসীর পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়। গ্রামের সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতার এই গৌরবময় বিজয়ে আনন্দ প্রকাশ করেছেন।
শুভেচ্ছা বার্তায় সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তানজারুল হক তুহিন বলেন আলহাজ্ব কাজী রফিকুল ইসলামের এই বিজয় সততা ও জনসেবার জয়। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অতীতের ন্যায় ভবিষ্যতেও আপসহীন ভূমিকা পালন করবেন বলে আমরা বিশ্বাস করি। শিহিপুর গ্রামবাসীর পক্ষ থেকে আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।"
উল্লেখ্য, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই সোনাতলা ও সারিয়াকান্দীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। শিহিপুর গ্রামেও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল