মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি’র বাবা নফিজুর রহমান ফটুকে রবিবার রাতে হাসপাতালে দেখতে যান জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম ভূধন, সমাজসেবক মাহবুবুর রহমান ছোটন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহাব্বত আলী প্রমূখ। তিনি (ফটু) অসুস্থ্য হলে রবিবার বগুড়া ডায়াবেটিক হাসপাতালে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল