মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া গাবতলীর বাগবাড়ী’র অসুস্থ বিএনপি নেতা আমিনুর রহমান তালুকদারকে ১৫ এপ্রিল হাসপাতালে দেখতে যান বিশিষ্ঠ শিল্পপতি ও সমাজসেবক জাহেদুর রহমান তালুকদার বিপ্লব। তিনি (বিপ্লব) এই প্রবীন বিএনপি নেতা আমিনুর রহমান তালুকদারের শয্যা’র পাশে বেশ কিছু সময় কাটান এবং চিকিৎসার সার্বিক খোঁজ-খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লব তালুকদার ছাড়াও স্থানীয় নশিপুর ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিম সমিতির সভাপতি মাওঃ ফরহাদ হোসেন, রফিকুল ইসলাম তালুকদার, হোসেন মোঃ এরশাদ, সাহেব আলী প্রমুখ। উল্লেখ্য, বিএনপি নেতা আমিনুর রহমান তালুকদার অসুস্থ হয়ে কয়েক দিন আগে বগুড়ায় টিএমএসএস হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল