অনলাইন ডেস্কঃ লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীসহ দুজনকে আটকের পর কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপিপ্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।
এ্যানি চৌধুরীর সঙ্গে তার সহকারী ও খালাত ভাই বদরুল আলম শ্যামল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীসহ দুজনকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল