স্টাফ রিপোর্টার : মাদক নয়, খেলাধুলা সুন্দর জীবন, সবার আশা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪টায় সোনাতলা উপজেলার সুখানপুকুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। সৈয়দ আহম্মদ কলেজ, শিহিপুর বটতলার বন্ধু সমাজ উন্নয়ন সংঘ (FSDA) এই টুর্নামেন্টের আয়োজন করে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বন্ধু সমাজ উন্নয়ন সংঘের (FSDA) সভাপতি আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন সৈয়দ আহম্মদ কলেজের প্রভাষক তানভীর আহম্মেদ সোহান। খেলার উদ্বোধক তানজারুল হক তুহিন সভাপতি সুখানপুকুর উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ইঞ্জিঃ নাসিদুল হক মাসনবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদরুল ইসলাম সবুজ সাংগঠনিক সম্পাদক, দিগদাইড় ইউনিয়ন বিএনপি, শাহীন হোসেন সার্জেন্ট (টিএ) বাংলাদেশ সেনাবাহিনী, রেজাউল করিম সিনিয়র অফিসার সোনালী ব্যাংক কর্পোরেট শাখা বগুড়া, আব্দুল মান্নান সহকারি শিক্ষক সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়।
উদ্বোধনী ম্যাচে যে দুটি দল মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে পরাগ যুব সংঘ (মহাস্থান) এবং বর্তমান প্রগতি যুব সংঘ (ধলিরচর)। ট্রাইব্রেকারে পরাগ যুব সংঘ (মহাস্থান) ৪-৩ গোলে জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হয় পরাগ যুব সংঘ (মহাস্থান) এর গোলকিপার ইমন। টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম এবং সদস্য সচিব আলম মিয়া। বন্ধু সমাজ উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্থানীয় ক্রীড়াপ্রেমীদের সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানান।
আয়োজক কমিটির অন্যান্য সদস্য আমিনুর, সুজন, ডিটল, আশিক, স্বাধীন, মেহেদী, নুরনবী, শাকিল, মুক্তার, শান্ত, বুলু, লিখন, ওয়াসিম, স্বজন, দ্বীপ, সিয়াম, হেলাল, সাগর, রাজিম, সিপন, রোহান, মুরাদ, দিপু, সিজান, রাজন ও সিহাবের সার্বিক সহায়তায় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল