স্টাফ রিপোর্টারঃ বগুড়া সিটি স্কুল অ্যান্ড কলেজ আকস্মিক পরিদর্শন করেছেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌফিকুর রহমান।
বুধবার (১৯ আগস্ট) তিনি বগুড়া সিটি স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম ও পড়ালেখার পরিবেশের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পড়ালেখায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন। তিনি ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
এ সময় ছাত্রীদের খেলাধুলায় উৎসাহিত করতে তাদের হাতে ভলিবল ও ফুটবল তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসকের এমন আকস্মিক পরিদর্শন ও শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল