প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ৩:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ১১:২৪ এ.এম
বগুড়া সিটি প্রশাসকের সাথে স্বেচ্ছাসেবী সংগঠন “নাগরিকদের জন্য আমরা” নেতৃবৃন্দ’র শুভেচ্ছা বিনিময়

বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এর সাথে সাক্ষাত করে শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন 'নাগরিকদের জন্য আমরা" এর নেতৃবৃন্দ রবিবার (২৫অক্টোবর/২৬) তার কার্যালয়ে গিয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় সিটি শহরে পরিষ্কার-পরিচ্ছন্ন, যানজট মুক্ত, ডেঙ্গু প্রতিরোধ, নাগরিক সেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন এবং জন্ম-মৃত্যু সনদ বিষয়সহ নানা দিক নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা করার আহবান জানান। পাশাপাশি সার্বিক ক্ষেত্রে সিটি প্রশাসকের সহযোগিতা কামনা করেন স্বেচ্ছাসেবী সংগঠন 'নাগরিকদের জন্য আমরা" এর নেতৃবৃন্দ। শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা, উপদেষ্টা সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক, সহ-সংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ বিপ্লব, কোষাধক্ষ্য ফজলুল হক বাবলু, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা ইয়াছমিন, সদস্য জরজিস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উদ্যোগে ইতিপূর্বে বৃক্ষ রোপন, বগুড়া শহরে যানজট ও পরিস্কার পরিচ্ছন্ন’র দাবীতে মানববন্ধন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন ও শয্যা বৃদ্ধিসহ আরো আধুনিকরণের দাবীতে মানববন্ধন, নারীকে স্বাবলম্বী করতে ফুড কার্ট বা ফুড গাড়ীসহ খাদ্য সামগ্রী ও সরঞ্জামাদী এবং নগদ অর্থ প্রদান করা, ঈদ উপহার সামগ্রী বিতরণ, কুরবানীর গোস্ত বিতরণ, পোনা মাছ অবমুক্তকরণ ও দেশ সেরা শিক্ষার্থীকে সংবর্ধনাসহ আরো নানা ধরনের কাজ করেছে এবং করছে সংগঠনটি। শুভেচ্ছা ও মতবিনিময়কালে সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনকে সংগঠনের উপরোক্ত কার্যাক্রম গুলো অবহিত করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল