প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৬, ৩:০২ পি.এম
বগুড়ায় ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সিটি প্রশাসক স্বাধীন
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল ১১টায় বগুড়া প্রেসক্লাবে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা। এ সময় একাত্তর টেলিভিশনকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এস এম আবু সাঈদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন মোরাদ, থানার ওসি ইব্রাহিম আলী, অফিসার সালেক উদ্দিন, বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সহ-সভাপতি মির্জা সেলিম রেজা, সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, বর্তমান ক্রীড়া সম্পাদক আব্দুর রহিম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ শাহিন, নির্বাহী সদস্য প্রতীক ওমর, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পরে অতিথিদের সঙ্গে নিয়ে ১৪ পাউন্ড ওজনের একটি কেক কেটে একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল