বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য (দৈনিক বগুড়া ও ডেইলী মর্নিং গ্লোরী) মুহাম্মাদ আবু মুসা ৮টি হার্ট ব্লক জনিত কারনে ওপেন হার্ট সার্জারি করেছেন। এখনো তিনি সম্পূর্ণরুপে সুস্থ্য হননি। তবে চিকিৎসকরা বলেছেন কয়েক মাস কোন কাজ কর্ম না করতে। বৃহস্পতিবার তার (মুসা) বগুড়া মহানগরের দক্ষিণ ফুলবাড়ি বাসায় দেখতে যান মহানগরে হযরত ফাতেমা রাযিঃ চকলোকমান বালিকা মাদ্রাসা’র পরিচালক হাফেজ মাওঃ আবু ত্বলহা। তার সঙ্গে ছিলেন ওই মাদ্রাসা’র শিক্ষক মাওঃ আব্দুর রউফ, মাওঃ যোবায়ের আহমদ, মাওঃ সাখাওয়াত হোসেন, মামুনুর রশীদ, রাজিব হাসান প্রমুখ। এ সময় তারা সাংবাদিক আবু মুসা’র চিকিৎসা বা শারীরিক খোঁজ-খবর নেন। এ ছাড়া আগামী ২৩নভেম্বর/২৬ সোমবার ওই মাদ্রসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিলের দাওয়াতপত্র দেন। শারীরিক অসুস্থতা থাকলেও অত্যন্ত আনন্দঘন পরিবেশে ঘন্টাব্যাপী মতবিনিময়কালে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলেম ওলামাদের (নবীগণের ওয়ারিশ) সাথে এমন সম্পর্ক থাকায় বা গড়ে উঠায় অত্যন্ত ভাগ্যবান মনে করেন সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা।
উল্লেখ্য, তিনি (মুসা) সাংবাদিকতার পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন "নাগরিকদের জন্য আমরা" এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট এবং ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির আজীবন সদস্য ছাড়াও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল